অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঝালকাঠি নাগরিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি নাগরিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঝালকাঠি সংবাদদাতা ) : ঝালকাঠি নাগরিক ফোরামের ৪র্থ সম্মেলন শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি মো. সামসুল হক মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন খান, নাগরিক ফোরাম নেতা এসএম মিজানুর রহমান, আবু সাঈদ খান, আবুবকর সিকদার, রিয়াজুল ইসলাম বাচ্চু, জহিরুল ইসলাম বাদল, নাজমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ দেলোয়ার হোসেন, এসএম রেজাউল করিম ও অলোক সাহা। সম্মেলন উপস্থিত সকলের সম্মতিক্রমে মো. সামসুল হক মনুকে সভাপতি, আহমেদ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

ঝালকাঠি নাগরিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com