সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অনুমতি ছাড়া বিয়ে ঠিক করায় কিশোরীর আত্মহত্যা

অনুমতি ছাড়া বিয়ে ঠিক করায় কিশোরীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে বিথি (১৯) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বিথি দৌলরদী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিথির অনুমতি ছাড়া বিয়ে ঠিক করায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে। এর একপর্যায়ে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বিথি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT