রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

রূপগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রূপগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন প্রদর্শন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় র‌্যালীটি উপজেলা পরিষদ হয়ে বেশকয়েকটি সড়ক প্রক্ষিণ করেন। আলোচনা সভায় সকলে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার অঙ্গীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো আমানুল্লাহ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল ইসলাম, আজমত আলী, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

রূপগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

www.narayanganjbarta24.com