সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সালামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় ৩৭০টি ইয়াবা ও মাদক বিক্রির হিসাবের খাতা উদ্ধার করা হয়েছে। মো. সালাম সিদ্ধিরগঞ্জের পাইদী পশ্চিম পাড়ার ইউসুফ মিয়ার ছেলে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর তাকে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইনাদী পশ্চিম পাড়ার বাড়ি থেকে মো. সালামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭০টি ইয়াবা ও মাদক বিক্রির ১০ বছরের হিসাবের খাতা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT