সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ জাদুঘর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ জাদুঘর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে টাইগার ক্লাবের দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, আগামী ১৪ জানুয়ারি থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেলায় আগত দর্শনার্থীদের জন্য যানজট নিরসনের জন্য জাদুঘরের প্রধান ফটকের রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি ওঠে। পরে দখলদারদের উঠে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারা নিজেরা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT