বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান

বন্দরে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ২২নং ওয়ার্ডে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে বন্দরে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে প্রায় ২০টি কাঁচা দোকান ও বন্দর শিশু নিকেতন স্কুলের বাহিরে একটি দেয়াল ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার প্রধান সহকারি আনিছুর রহমান, কাননগো ইয়া নবী ও উপজলা প্রধান সহকারি আনিছুর রহমানসহ বন্দর থানা পুলিশের সঙ্গীয় র্ফোস।

এব্যাপারে এলাকাবাসী বলেন, গাউছি ট্রেডার্স এর মালিক আছলাম মিয়া ২লক্ষ টাকা, ফলের দোকাননের মালিক বাতেন মিয়া ২০ হাজার টাকা ও আহার মিয়া ২০ হাজার টাকা দিয়ে দোকান শুরু কওে এবং প্রায় ২০ টি দোকান থেকে মাসে ১ থেকে ৩ হাজার টাকা কালেক্সন করতেন কালা উজ্জল।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান জানান, র্দীঘদিন ধরে সরকারি সম্পাদ দখল করে সেখানে দোকান নির্মান করেছে কিছু অসাধু ব্যাক্তি। অবৈধ স্থাপনা করানে পথচারিদের চলাফেরা করা দু:স্কর হয়ে পরেছে।

এ ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা কাজী জহির জানান, এই জায়গায় নিয়ে হাইর্কোটে মামলা চলছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। কোন প্রকার নোটিশ ছাড়া ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত নিয়ত বহিভূত উচ্ছেদ অভিযান পরিচালনা করার কারনে  অসহায়দের প্রায় ২০টি দোকান ভেঙ্গে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে জানান।

About the author

SOFT PRO IT