নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিতাইগঞ্জে দুই বেকারীকে জরিমানা

নিতাইগঞ্জে দুই বেকারীকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নিতাইগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুটি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স মুন্নী ও লিমন ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামক দুটি বেকারীকে  ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় এবং সানজিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় জানান, সোমবার দুপুরে ওই দুটি বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে মুন্নী বেকারিকে ১ লক্ষ এবং লিমন ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, রুটিসহ নানা খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছিলো।

About the author

SOFT PRO IT