ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা মডেল থানার এসআইসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশ প্রত্যাহার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে তাদের ফতুল্লা মডেল থানা থেকে তাদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে৷

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই মিজানুর রহমান-২, কনেস্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক এবং গাড়ি চালক কনেষ্টেবল আলমগীর।

পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয় নিশ্চিত করেছেন জেলা পুলিশের আরওআই ইলিয়াছ সরকার৷ তিনি জানান, গত শনিবার দিনগত রাতে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ফতুল্লা মডেল থানার ঈগল ডিউটির দায়ীত্বে ছিলেন এসআই মিজানুর রহমান-২ সহ সঙ্গীয় ফোর্স। ওইদিন রাত সাড়ে ১২টায় চর কাশিপুর এলাকায় টিপু হাওলাদার নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয় অজ্ঞাত ছিনতাইকারীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় এসআই মিজানুর রহমান-২ সহ তার সঙ্গীয় ফোর্সদের সকলকে জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 January 2020

ফতুল্লা মডেল থানার এসআইসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

www.narayanganjbarta24.com