বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২ পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মাজেন ওরফে মাদেন (৩০) ও বন্দর বাবুপাড়া এলাকার রাধেস চন্দ্র দাসের ছেলে শংকর চন্দ্র দাস (২৩)।

About the author

SOFT PRO IT