বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

বন্দরে ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৯৭ পিস ইয়াবাসহ মো.শফিক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যার। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সাড়ে ১১ টার দিকে বন্দরের ডকইয়ার্ড এলাকা থেতে তাকে আটক করা হয়। আটক মো.শফিক বন্দরের রূপালী গেট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ মো.শফিককে আটক করা হয়। সে বন্দর থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

আটক মো.শফিকের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

About the author

SOFT PRO IT