নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় পু‌লি‌শ পরিচয়ে ছিনতাইয়ের সময় গণ‌ধোলাই

ফতুল্লায় পু‌লি‌শ পরিচয়ে ছিনতাইয়ের সময় গণ‌ধোলাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় পু‌লি‌শ পরিচয়ে প্রাই‌ভেটকার ছিনতাই কর‌তে গি‌য়ে শা‌হিন না‌মে এক ভুয়া পু‌লিশকে আটক করা হ‌য়ে‌ছে। বিক্ষুব্ধ জনতা গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তা‌কে সোপর্দ ক‌রে। শ‌নিবার (৪ জানুয়া‌রি) দুপু‌রের দি‌কে ফতুল্লার ভুইগড় এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়ে‌ছে দু‌টি খেলনার পিস্তল ও ওয়া‌কিট‌কি উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফতুল্লায় পু‌লি‌শ পরিচয়ে ছিনতাইয়ের সময় গণ‌ধোলাইপ্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, দুই‌টি হোন্ডা‌যো‌গে পু‌লি‌শের পোশাক পরাসহ চার ব্য‌ক্তি ফতুল্লা স্টে‌ডিয়াম এলাকায় এক‌টি কা‌লো রঙ প্রাই‌ভেটকার সিগন্যাল দি‌য়ে থা‌মি‌য়ে তা ছিনতাই‌য়ের চেষ্টা ক‌রে। প‌রে, প্রাই‌ভেটকার‌টি দ্রুত পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা কর‌লে ছিনতাইকারীরাও পিছু নেয়। এসময় ভুইগড় এলাকায় প্রাই‌ভেটকার‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অপর এক‌টি গা‌ড়ির পিছ‌নে স‌জো‌রে আঘাত ক‌রে। তখন স্থানীয় এলাকাবাসী ছু‌টে আস‌লে ছিনতাইকারী‌দের তিনজন পা‌লি‌য়ে গে‌লেও পু‌লি‌শের পোশাক পরা ‌ছিনতাইকারী শা‌হিনকে আটক ক‌রে গণ‌ধোলাই দেয় বিক্ষুব্ধরা। প‌রে খবর পে‌য়ে ফতুল্লা ম‌ডেল থানা পু‌লিশ, পু‌লি‌শের পোশাক পরা ছিনতাইকারী‌কে আটক ক‌রে।

ফতুল্লা ম‌ডেল থানা পু‌লি‌শের অ‌ফিসান-ইন-চার্জ (ও‌সি) আসলাম হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আটক ব্য‌ক্তি‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তার কাছ থে‌কে দু‌টি খেলনার পিস্তল দেখ‌তে অর‌জিনা‌লের মত, দু‌টি ওয়া‌কিট‌কি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 January 2020

ফতুল্লায় পু‌লি‌শ পরিচয়ে ছিনতাইয়ের সময় গণ‌ধোলাই

www.narayanganjbarta24.com