সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দৃষ্টি প্রতিবন্ধী ভাবিকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ভাসুর

সোনারগাঁয়ে দৃষ্টি প্রতিবন্ধী ভাবিকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ভাসুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে দৃষ্টি প্রতিবন্ধি বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন ভাসুরের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ডিসেম্বর)  দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনারগাঁ সরকারী ডিগ্রী কলেজের পিছনে আমতলা এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী নারীর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ভাসুর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম জানান, শুক্রবার সকালে গ্রেফতারকৃত ইকবাল হোসেনের স্ত্রী তার দুই ছেলেকে স্কুলে ভর্তি পরিক্ষা দিতে নিয়ে যান। বেলা সাড়ে ১২টার দিকে ইকবালে ছোট ভাইয়ের দৃষ্টি প্রতিবন্ধি বিধবা স্ত্রী প্রকৃতির ডাকে রুমের ভেতরে থাকা টয়লেটে গেলে এ সুযোগে ইকবাল তার বসত ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে দৃষ্টি প্রতিবন্ধি ইকবালের ভাবি টয়লেট থেকে বের হলে ইকবাল তাকে যৌন সঙ্গমের প্রস্তাব দেয়। এতে দৃষ্টি প্রতিবন্ধি রাজি না হওয়ায় ইকবাল তাকে চরথাপ্পর দিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কাপড় খুলে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ইকবালের স্ত্রী বাড়িতে ফিরে বিধবার চিৎকার চেচামেচি শুনে বিধবার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিধবা নারীকে উদ্ধার করে এবং ইকবাল পালিয়ে যায়। পরে ইকবালের স্ত্রী বিধবার ছেলেকে মোবাইলে খবর দিলে সে ঢাকা থেকে ফিরে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। সেখান থেকে ম্যাসেজ পাওয়ার পর সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ইকবালকে গ্রেফতার করে।

এ ঘটনায় বিধবার ছেলে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT