ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বিনামূল্যে চক্ষু ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা

ফতুল্লায় বিনামূল্যে চক্ষু ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বিনামূল্যে চক্ষু ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করেছে পৃথক দুটি সংগঠন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও হযরত শাহ্ কল্যান পরিষদের পক্ষ থেকে শনিবার দিন ব্যাপী প্রায় পাঁচ শতাধীক নারী পুরুষ ও শিশুদের এ সেবা প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং নারায়ণগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষে চিকিৎসা দিয়েছেন, ডা. মো. জাহাঙ্গীর হোসেন, ডা. সানজিদা নুসরাত জাহান। এ চিকিৎসা সেবার উদ্ভোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের এম সালাহ উদ্দিন, নুর আলম আকন্দ, হযরত শাহ কল্যান পরিষদের সভাপতি আলামিন প্রধান, খাদেম আসলাম মিয়া, ব্যবসায়ী বাসু দেব হাওলাদার, শাহীন হক, সাংবাদিক ইরান মজুমদার, শাহাদাৎ হোসেন, মাওলানা উজিউল্যাহ। এছাড়া চিকিৎসা সেবায় সহযোগীতা করেছেন গোলাম আযম, আবু জাফর, শেখ আলমগীর, তৈয়বা আক্তার তিবা, সুমাইয়া আক্তার, কামরুল হাসান, মামুন হোসেন, আবু ইউসুফ, লাইকা, সুশান্ত কুমার, প্রদিপ বিশ্বাস ও এরশাদ সিকদার।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 December 2019

ফতুল্লায় বিনামূল্যে চক্ষু ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা

www.narayanganjbarta24.com