নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হাজীগঞ্জ দূর্গ দখলমুক্ত করে বিনোদন পার্ক করার দাবি

হাজীগঞ্জ দূর্গ দখলমুক্ত করে বিনোদন পার্ক করার দাবি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হাজীগঞ্জ দূর্গের আশপাশের সকল অবৈধ দখলদার উচ্ছেদ করে অবিলম্বে শিশু কিশোরদের নির্মল বিনোদনের ব্যবস্থা করার দাবিতে হাজীগঞ্জ দূর্গের গোল ঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে এ সভাতে বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল-সুস্থ বিনোদনহীনতাই মাদকাসক্তির অন্যতম কারণ।

সভায় বক্তারা বলেছেন, আজকের শিশু কিশোরদের শৈশব-কৈশর এক অদৃশ্য সুতার টানে চুরি করে নিচ্ছে প্রাশ্চাত্যের দানবিয় সভ্যতা। এখন আর বৃষ্টি ঝড়া বিকেলে ফুটবল নিয়ে কিশোরদের ছুটে যেতে দেখা যায়না মাঠে। ছড়াগান, পথ নাটক, আবৃত্তি, দেয়াল পত্রিকা আজ যেন বড্ড সেকেলে হয়ে গেছে। দলবেধে নদীতে সাঁতার কাটার দৃশ্য আজ আর চোখেই পরেনা। লাঠি লজেন্স আর মুড়ির মোয়া এতো বহু আগেই হারিয়ে গেছে আমাদের স্মৃতির গহ্বরে। এভাবেই একেক করে হারাচ্ছে শৈশব-কৈশরের সোনালী দিন গুলো। ফলে সৃষ্টি হচ্ছে সামাজিক নানা অবক্ষয়। আর এই অবক্ষয়ের চোরাবালিতে তলিয়ে যেতে যেতে আমাদের কিশোর-যুবরা রঙ্গিন স্বপ্ন বুনছে মাদকে। ফলে ধ্বংস হচ্ছে পরিবার, ধ্বংস হচ্ছে সমাজ, ধ্বংস হচ্ছে জাতি। আর তাই হাজীগঞ্জ দূর্গের অবৈধ দখলদার উচ্ছেদ করে অবিলম্বে বিনোদন পার্ক করার জন্য আলোচকগণ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত্ব আহবান করেন।

মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভাতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদা, আমরা নারায়ণগঞ্জবাসী এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড মাহমুদ হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, বিষের বাশি পত্রিকার সম্পাদক সুভাষ সাহা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নবীগঞ্জ মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক হাজী পীর মোহাম্মদ পিরু, প্রয়াসের চিকিৎসা বিষয়ক পরামর্শক জসিম উদ্দিন বাবু, এসিআই শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী এর সহ সাংগঠনিক সম্পাদক মাকিব মোস্তাকির শিপলু, নজরুল সংগঠক হুমউিন কবির প্রমূখ।

মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব আবু হাসান টিপু এর সঞ্চালনায় আলোচনা সভাতে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাবকুল মিয়া, মাদক বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বজলু মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 December 2019

হাজীগঞ্জ দূর্গ দখলমুক্ত করে বিনোদন পার্ক করার দাবি

www.narayanganjbarta24.com