বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নসিক এর উদ্যোগে ২৪নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নসিক’র উদ্যোগে ২৪নং ওয়ার্ডের দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৪নং ওয়ার্ডের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় নবীগঞ্জস্থ হাজী জয়নাল আবেদীন ভিলায় স্থানীয় কাউন্সিলর ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. আফজাল হোসেন এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের সভাপতি শ্যামল কুমার দাস, মোল্লা বাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইব্রাহিম, সমাজ সেবক মো. নাসিরউদ্দিন, হাসেম মুন্সি জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নূরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হালিম, কাউন্সিলরের পিএস মো. আনোয়ার, জাতীয় পার্টির নেতা আলহাজ্ব আইয়ূব হোসেন, বন্দর থানা যুব সংহতি নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু, ছাত্র সমাজ নেতা আলী আহাম্মদ, মো. রায়হান, মো. অপু, অপু মিয়া-২, মনির হোসেন মনু, মো. সোহেল, মো. নূরুল হক, আক্তার সেলিম, চৌরাপাড়ার ইমরান হোসেন প্রমুখ। এতে প্রায় ৩শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT