জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবার টানা এক সপ্তাহ জুড়ে শুরু হবে বৃষ্টি !

টাপুর টুপুর রিমঝিম বৃষ্টি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দেশের বিভিন্ন অঞ্চলের আকাশই মেঘলা। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেঘলা আকাশ কেটে গেলেও রবিবার থেকে আবার শুরু হবে বৃষ্টি, চলবে টানা এক সপ্তাহ। শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সপ্তাহের শেষ অর্ধে হালকা থেকে মাঝারিতে রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী দিনের তাপমাত্রায় খুব একটা প্রভাব না পড়লেও কমবে রাতের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোসহ রাজশাহী-ময়মনসিংহ এলাকাতেও। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির ভাব কেটে যাবে। শনিবার (২৮ ডিসেম্বর) অবশ্য আকাশ মেঘলা থাকবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেল থেকেই বৃষ্টির দেখা মিললেও বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবারের তাপমাত্রা কিছুটা বেশিই থাকছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরে দেশের সর্বনিম্ন ছিল। তবে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সেটিও পাওয়া গেছে ওই তেঁতুলিয়াতেই। অন্যদিকে, ঢাকায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ দশমিক সেলসিয়াসে।

এদিকে, আবহাওয়া অফিসের তথ্য আরও বলছে, বছরের শেষ তিন দিনসহ আসছে বছরের শুরুর চার দিন- অর্থাৎ দুই বছরের সন্ধিক্ষণের পুরো সপ্তাহজুড়েই থাকতে পারে বৃষ্টি। এর মধ্যে বছরের শেষ দিন- ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে থাকবে হালকা বৃষ্টি। তবে নতুন বছরের শুরুর চার দিন- ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সেই বৃষ্টি হালকা থেকে মাঝারিতে রূপ নেবে।এতে করে দিনের তাপমাত্রায় তেমন প্রভাব পড়বে না। তবে রাতের দিকে তাপমাত্রা কমতে থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 December 2019

আবার টানা এক সপ্তাহ জুড়ে শুরু হবে বৃষ্টি !

www.narayanganjbarta24.com