আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামের জাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সাকিব ভোলার লালমোহনের বদলপুর গ্রামের আ. রহমানের ছেলে।

মৃত সাকিবের বড় ভাই মো. শাহীন জানান, দীর্ঘ পাঁচ মাস ধরে পাঁচগাও গ্রামের জাইদুল ইসলামের বাড়িতে নির্মাণশ্রমিক হিসেবে একটি বিল্ডিং নির্মাণের কাজ করে আসছিল তার ভাই। দুপুরে একটি রড বহন করার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

www.narayanganjbarta24.com