নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বড়‌দি‌নে নিরাপত্তার কোন ঘাট‌তি নেই : এস‌পি ম‌নিরুল

‘বড়‌দি‌নে’ নিরাপত্তার কোন ঘাট‌তি নেই : এস‌পি ম‌নিরুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেছেন, বড়দিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে গির্জা গুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা পুলিশের ফোর্স মোতায়েন করেছি। সাদা পোশাকেও টহল রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই। বুধবার (২৫ ডিস্বের) দুপুর ১২টায় বঙ্গবন্ধু সড়কের সাধু পুলের গির্জা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আমাদের দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কারো বেশি বা কারো কম নয়, সবাই সমান। আজকের এই বড়দিনে আমাদের মনটাও বড় করতে হবে। আজ এখানে শুধু খ্রীস্টান ধর্মের মানুষই আসেননি, হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষই উপস্থিত আছেন। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর আব্দুল হাই, ইন্সপেক্টর শাফিউল আজম খান সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT