ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রওশন আরা স্কু‌লের উ‌দ্বোধন ও চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতার পুরষ্কার বিতরণী অনু‌ষ্ঠিত

রওশন আরা স্কু‌লের উ‌দ্বোধন ও চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতার পুরষ্কার বিতরণী অনু‌ষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪র ( স্টাফ রি‌পোর্টার ) : নারায়ণগ‌ঞ্জের উত্তর মাসদাইর গাবতলী এলাকায় রওশন আরা স্কু‌লের উ‌দ্বোধন, চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতার পুরষ্কার বিতরণী ও কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (২৫ ডি‌সেম্বর) সকা‌লে স্কু‌ল ক্যাম্পা‌সে স্কুল‌টির শুভ উ‌দ্বোধনের ঘোষনা প্রদান ক‌রেন স্কু‌লের চেয়ারম্যান মি‌সেস ফের‌দৌ‌সি সা‌রোয়ার সোমা। উ‌দ্বোধন শে‌ষে প‌বিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর উপ‌স্থিত অ‌তি‌থিবৃ‌ন্দের উ‌দ্দে‌শ্যে স্বাগত বক্তব্য প্রদান ক‌রেন রওশন আরা স্কু‌লের প্র‌তিষ্ঠাতা বি‌শিষ্ট আইনজী‌বি মা‌লিক সো‌হেল আহ‌মেদ।

স্বাগত বক্তব্য শে‌ষে স্কুল‌টির সাফল্য কামনা ক‌রে শু‌ভেচ্ছা বক্তব্য প্রদান ক‌রেন অনুষ্ঠা‌নে আগত অ‌তি‌থিবৃন্দ। প‌রে চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরষ্কার বিতরণ ও কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা প্রদান করা হয়।

রওশন আরা স্কু‌লের চেয়ারম্যান মি‌সেস ফের‌দৌ‌সি সা‌রোয়ার সোমা এর সভাপ‌তি‌ত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত‌ ছি‌লেন, ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বি‌শিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী জি এম ফারুক, প্রবীণ শিক্ষক মো. আবুল হা‌শেমএনা‌য়েতনগর ইউ‌নিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন মেম্বার আতাউর রহমান প্রধান, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন মেম্বার মো. আলী আকবর, এনা‌য়েতনগর ইউ‌নিয়ন ম‌হিলা মেম্বার রো‌জিনা আক্তার, বি‌শিষ্ট সমাজ‌সেবক আলহাজ্ব আব্দুল ল‌তিফ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, মাসদাইর গাবতলী এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ সহ স্কু‌লের শিক্ষক শিক্ষার্থী ও অ‌ভিবাবকবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 December 2019

রওশন আরা স্কু‌লের উ‌দ্বোধন ও চিত্রাঙ্কন প্র‌তি‌যোগীতার পুরষ্কার বিতরণী অনু‌ষ্ঠিত

www.narayanganjbarta24.com