সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে ৪ মাদক ব‌্যবসায়ীকে ধরলো পুলিশ

সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে ৪ মাদক ব‌্যবসায়ীকে ধরলো পুলিশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর (২৭), মো. রাহাদ (২৪), মো. রাব্বি (৩০), মুশফিকুর রহমান জনি (৩০) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবার ক্রেতা সেজে মাদক ব্যবসায়ি সাগরকে ফোন করা হলে সে প্রথমে ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকি বাজার রোলিং মিলের সামনে যেতে বলে। সেখানে গেলে তার এক সহযোগী রাহাত আমার সাথে দেখা করে। পরবর্তীতে সে তার অবস্থান পরিবর্তন করে অন্য একটি যায়গার ঠিকানা দেয়। তখন আমি রাহাতের সাথে লাকি বাজার রোলিং মিলের পাশের একটি গলিতে যাই। সেখানে প্রায় আধাঘন্টা অপেক্ষা করার পর সাগর আমাকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ড এনায়েতনগরের ইব্রাহিম প্রিন্টের সামনে যেতে বলে। পরবর্তীতে আমি সেখানে যাই। এবং ইয়াবাসহ তাকে আটক করি। এবং তার সঙ্গে থাকা আরও ৩জনকে আটক করি। এসময় ভাতিজা জনি কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 December 2019

সিদ্ধিরগঞ্জে ক্রেতা সেজে ৪ মাদক ব‌্যবসায়ীকে ধরলো পুলিশ

www.narayanganjbarta24.com