সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নুনেরটেক গ্রামকে আলোকিত করলেন এমপি খোকা

নুনেরটেক গ্রামকে আলোকিত করলেন এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলার চারদিকে মেঘনা নদী বেষ্টিত নুনেরটেক গ্রামটি অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বিদ্যুৎ সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক সাইরুল ইসলাম, সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক জোনাব আলী, নুনেরেটক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম, জাপা নেতা জাকারিয়া হোসেন, আব্দুল হক, জজ মিয়া, স্থানীয় মেম্বার লোকমান হেকিম, সাবেক মেম্বার ওসমান গনি, অনুষ্ঠান সঞ্চালনা  করেন নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন প্রমুখ।

স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ে অনেক জনপ্রতিনিধি এসেছেন কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পর তার উদ্যোগে চারদিকে মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল নুনেরটেক গ্রামটিতে বিদ্যুতের আলোয় আলোকিত করছেন। আগামী জুন মাসের মধ্যে গ্রামটির ২০ হাজার মানুষ পল্লী বিদ্যুতের সুবিধা ভোগ করবেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 December 2019

নুনেরটেক গ্রামকে আলোকিত করলেন এমপি খোকা

www.narayanganjbarta24.com