সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মী‌দের জাতীয় পার্টিতে যোগদান

সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মী‌দের জাতীয় পার্টিতে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকার রাজনৈতিক বিচক্ষনতায় জনপ্রিয়তায় খর্ব হচ্ছে সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির ঘাটি ভেঙ্গে জাতীয় পার্টিতে যোগদান করেন বিএনপির বাঘা বাঘা নেতাকর্মী।

২১শে ডিসেম্বর শনিবার রাতে পৌরসভার দিঘিরপাড়ে রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে  পিরোজপুর  ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়াকে আহবায়ক ও ইউনিয়ন যুব দলের আহবায়ক শহীদ সরকারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির এ কমিটি ঘোষনা করেন।জাতীয় পার্টির এই নব-কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আলম, সহ সভাপতি আব্দুর সোবহান, ইউনিয়ন বিএনপি নেতা হাজি সাদেক ভুঁইয়া, নেয়ামত হোসেন প্রধান, হাজি আলাউদ্দিন, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, মঞ্জুর হোসেন, সাবেক যুবদল নেতা মহসিন সরকার, নুরনবী মাস্টার।

এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য রুনা আক্তার, মহিলা নেত্রী জাহানারা, পৌর জাতীয় পার্টির আহবায়ক এম জামান, সদস্য সচিব সফিকুল ইসলাম সফিক। অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

About the author

SOFT PRO IT