নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করলেন নাহিদা বারিক

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করলেন নাহিদা বারিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ১শ প্রতিবন্ধিদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করেছেন নাহিদা বারিক। ২১ ডিসেম্বর শনিবার দুপুুরে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিবন্ধিদের মাঝে কম্বল ও খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাহিদা বারিক।

চিত্র নায়ক সালমান জাফরীর নিজস্ব অর্থায়নে ১শ প্রতিবন্ধিদের মাঝে কম্বল ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আদাবর থানা মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি সাদিকা আফরিন, অস্বচ্ছল প্রতিবন্ধি কল্যাণ সংস্থার এ্যাডভাইজার মাসুদ আলম চৌধুরী, সদর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন ও কুতুবপুর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মোঃ হান্নানুর রফিক রঞ্জু প্রমূখ।

এর আগে সকালে প্রতিবন্ধিদের সাথে প্রতিবন্ধিদের চাকুরী প্রদান বিষয়ক এক আলোচনা সভা পক্ষাঘাতগ্রস্থ পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট কর্মকর্তা নুপুর গোমেজ, মোঃ সামসুল আলম খান (আসাদ) পপি রানী ও উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 December 2019

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ করলেন নাহিদা বারিক

www.narayanganjbarta24.com