নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অয়ন ওসমা‌নের প‌ক্ষে নয়া সভাপ‌তি‌ টিটু‌কে সোহা‌গের অভিনন্দন

অয়ন ওসমা‌নের প‌ক্ষে নয়া সভাপ‌তি‌ টিটু‌কে সোহা‌গের অভিনন্দন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ ক্লাব লি. নির্বাচনে ৩য় বারের মত সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছেন তানভীর আহমেদ টিটু। এ উপলক্ষে এম‌পি এ‌কেএম শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের প‌ক্ষে অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি। সেই সাথে নারায়ণগঞ্জ ক্লাব এর নব ক‌মি‌টি‌র সকলকে অ‌ভিনন্দন জানান তি‌নি।

২১ ডিসেম্বর শনিবার রাতে এক ক্ষু‌দে বার্তায় তিনি জানান, বিপুল ভোটে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্মানিত অয়ন ওসমান ভাইয়ের পক্ষ থেকে জানাই আন্ত‌রিক অভিনন্দন। আপনার মাধ্য‌মে আরো একধাপ এ‌গি‌য়ে যা‌বে নারায়ণগঞ্জ ক্লাব।

উল্লেখ্য, শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চ‌লে ভোট গ্রহন। ১১৪৫ ভোটের বিপরীতে ৮৪৩ ভোট গৃহীত হয়। দুই বছর আগে ২০১৭ সালে তানভীর আহ‌ম্মেদ টিটুর প্রতিদ্বন্দ্বি ছি‌লেন এড. মাহাবুবুর রহমান মাসুম। ওই নির্বাচনে টিটু জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী টানা তিনবার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার বিধান থাকায় ২০১৮ সালের নির্বাচেন সভাপতি নির্বাচিত হন এম সোলায়মান। তবে এবার আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন তানভীর আহমেদ টিটু। এই নির্বাচনে সভাপতি পদ বাদে বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 December 2019

অয়ন ওসমা‌নের প‌ক্ষে নয়া সভাপ‌তি‌ টিটু‌কে সোহা‌গের অভিনন্দন

www.narayanganjbarta24.com