বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমানকে বন্দর বেবী-সিএনজি সমিতির ফুলেল শুভেচ্ছা

এমপি সেলিম ওসমানকে বন্দর বেবী-সিএনজি সমিতির ফুলেল শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে পদন্নোতি করায় বন্দর থানা বেবী-সিএনজি শ্রমিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

রবিবার (১৫ ডিসেম্বর) বন্দর সুরুজ্জামান টাওয়ারস্থ রাত্রি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে, শ্রমিক সমিতির সভাপতি খান মাসুদ ও সাধারণ সম্পাদক শাহ্ আলমের নেতৃত্বে এশুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় পাশে ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক রুমান, কোষাধ্যক্ষ দ্বীন ইসলাম। এছাড়াও শুভেচ্ছা বিনিময়েকালে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, হোসেন, খোরশেদ আলম, বাবু মোল্লা, রয়েল, সাজু, রাজু আহমেদ, আকিব হাসান, রাজিব, নুরুজ্জামান, মোখলেস, সাদ্দাম, ইমরান চিশতী, আমানুল্লাহ, নাছির, আল-আমিন প্রমুখ।

About the author

SOFT PRO IT