নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থান গ্রুপের আনন্দ র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থান গ্রুপের আনন্দ র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান এর পক্ষ থেকে আনন্দ র‌্যালি বের হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৮টায় শহরের চাষাঢ়া বালুরমাঠ থেকে র‌্যালিটি বের হয়। পরে চাষাঢ়া বিজয় স্তম্ভে গ্রুপের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানোর মাধ্যমে র‌্যালিটি শেষ হয়েছে। র‌্যালিতে গ্রুপের মেম্বারদের পাশাপাশি লাল সবুজের পতাকায় শুভ দাস শিশু প্রাথমিক বিদ্যালয়ের  সুবিধাবঞ্চিত পথশিশুরা অংশগ্রহণ করেন।বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থান গ্রুপের আনন্দ র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলিএসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জস্থান গ্রুপ এর এডমিন আরেফিন রওশন রিদয়, মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমীন, মডারেটর অভিজিৎ সাহা, সামসুর রহমান, সারফারাজ সুলতান, সাঈদ সানি, মাফুজ নয়ন। এছারা আরো উপস্থিত ছিলেন, কামরুল হাসান, নাহিদ, তাওলাদ, সাহিদ, সিয়াম, জনি, মহিন, শুভ, শাওন, জাকারিয়া, সালাউদ্দীন, হাফিজ, আদর, সায়েদ, মামুন, সঞ্জয়, রেজাউল, শাওন, মুন্না, মেহেদি, মাদানি, আল মামুন, সাফাত, জেনি, পান্না, মৌ দাস, রাফায়েত  প্রমূখ।বিজয় দিবসে নারায়ণগঞ্জস্থান গ্রুপের আনন্দ র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলিনারায়ণগঞ্জস্থান  গ্রুপ এর এডমিন আরেফিন রওশন রিদয় বলেন, গ্রুপের প্রাণশক্তি মেম্বাররা আর তাদের অংশগ্রহণের কারনেই প্রোগ্রাম গুলি সফলভাবে করতে পারি। র‌্যালিটিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ।

About the author

SOFT PRO IT