রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অসুস্থ বিধবা নারীকে অনুদান দিলেন ইউএনও

রূপগঞ্জে অসুস্থ বিদবা নারীকে অনুদান দিলেন ইউএনও
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিধবা ও ব্রেন টিউমারে আক্রান্ত নিরীহ নারীকে রূপগঞ্জ ইউএনও এর নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে ইউএনও এর কার্যালয়ে এ অনুদান দেয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার মৃত আয়নাল হোসেনের স্ত্রী নাজমা বেগম ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ভুগছেন। গত চার বছর আগে তার স্বামী সড়ক দূর্ঘটনায় মারা যান। স্বামী মারা যাওয়ার পর বিধবা নাজমা বেগম তার দুই সন্তানকে নিয়ে অভান অনটনে দিন কাটাচ্ছেন। আর্থিক অভাব অনটনের কারনে চিকিৎসা করাতে পারছেননা। পরে তিনি রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগমের কাছে আর্থিক অনুদান চেয়ে আবেদন করেন। রূপগঞ্জ ইউএনও তার নিজস্ব তহবিল থেকে আর্থিক নগদ অনুদান বিধবা নাজমা বেগমকে হাতে তুলে দেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 December 2019

রূপগঞ্জে অসুস্থ বিধবা নারীকে অনুদান দিলেন ইউএনও

www.narayanganjbarta24.com