সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে কিশোর গ্যাং লিডার ও ডাকাত সর্দার গ্রেফতার

সোনারগাঁয়ে কিশোর গ্যাং লিডার ও ডাকাত সর্দার গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  সোনারগাঁয়ে  কিশোর গ্যাং লিডার ও এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার জঙ্গী সোহানথ ও ডাকাত সর্দার সানোয়ারকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় গ্যাং লিডার সোহান ওরফে জঙ্গী সোহান (২২) ও ডাকাত সর্দার সানোয়ারকে (২৮) গ্রেফতার করা হয়।

এস আই আরো জানান, গ্রেফতারকৃত সোহান ওরফে জঙ্গি সোহান মোগড়াপাড়া এলাকার কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় ৬টি ডাকাতি মামলা সহ সর্বমোট ৮টি মামলা রয়েছে এবং ডাকাত সর্দার সানোয়ারের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সোহান মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর মাঝিপাড়া এলাকার দুলালের ছেলে ও সানোয়ার হাবিবপুর এলাকার মৃত রহম আলীর ছেলে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 December 2019

সোনারগাঁয়ে কিশোর গ্যাং লিডার ও ডাকাত সর্দার গ্রেফতার

www.narayanganjbarta24.com