বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কুপিয়ে কৃষক মোতালিবকে রক্তাক্ত জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে মোতালেব (৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে ধারালো কাচি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী পিতা-পুত্র। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার একটি বিলে এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী বৃদ্ধ কৃষককে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ব্যাপারে আহত কৃষক মোতালেব মিয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে সন্ত্রাসী পিতাপুত্রকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার মৃত সাইজুদ্দিন মিয়ার ছেলে বৃদ্ধা কৃষক মোতালিব মিয়া তার নিজ জমি থেকে গবাদী পশুর ঘাস কাটতে আসে। ওই সময় পুরান বন্দর চন্দ্র বাড়ি এলাকার সন্ত্রাসী বাচ্চু মিয়া ও তার ২ ছেলে মাসুদ ও ফারুক ঘাস কাটতে বাধা প্রদান করে। ওই সময় জমির মালিক নিরিহ কৃষক মোতালিব মিয়া এ প্রতিবাদ করলে ওই সময় উল্লেখিত সন্ত্রাসী পিতা-পুত্র ক্ষিপ্ত হয়ে ধারালো কাচি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 December 2019

বন্দরে কুপিয়ে কৃষক মোতালিবকে রক্তাক্ত জখম

www.narayanganjbarta24.com