নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ

নারায়ণগঞ্জে বিপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ বিপিএল জুয়ায় আসক্ত হয়েছে পরেছে। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পরেছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লায় বিপিএল উপলক্ষে জুয়ার আসরে উড়ছে লাখ লাখ  টাকা। মাদকের মত বিপিএল জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে। এ খেলায় বোজি ধরে নিঃস্ব হয়ে পরেছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি।

জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায় চলছে দুপুর থেকে রাত পর্যন্ত জমে উঠে ক্রিকেট জুয়ার আসর।

এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মফিজুল ইসলাম মুন্সি জানায়, বিপিএল জুয়ার আসর জমে উঠার কারনে বন্দরে আইন শৃঙ্খলা মারত্নকভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় হারজিত নিয়ে গত ১১ ডিসেম্বর বুধবার রাতে উল্লেখিত এলাকায় ক্রিকেট জুয়ারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উজেলার সচেতন জনগন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 December 2019

নারায়ণগঞ্জে বিপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ

www.narayanganjbarta24.com