রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ইকবাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকা থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার সোনাকান্দা এলাকার মাইজদ্দিনের ছেলে নজরুল ও মাদারীপুর জেলার জাজিরা থানার বরকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার জানান, সন্ত্রাসীরা ঢাকা সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকার সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবস্থান করছিলো। রূপগঞ্জ থানার এসআই বাশার ও এএসআই আশরাফ গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কর্নগোপ এলাকায় অবস্থান করে। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় সারোয়ার নামে আরেক সন্ত্রাসী পালিয়ে যায়। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 December 2019

রূপগঞ্জে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

www.narayanganjbarta24.com