নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করি, কৈশোরকালিন মাতৃত্ব রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৭-১২ ডিসেম্বর) উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এবারের প্রতিপাদ্যের উপর মূল্যবান বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বসির উদ্দিন। সদর উপজেলার বিভিন্ন এনজিও, ক্লিনিক ম্যানেজার, মাঠকর্মীদের অংশ গ্রহণে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে এডভোকেসী সভায় বক্তব্য রাখেন এমও ক্লিনিক ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাঃ ফাতেমা শিরিন, সদর উপজলা পরিবার পরিকল্পনার সহকারি কর্মকর্তা সদান্দ রায় ও মেডিকেল অফিসার ডাঃ সেলিমা বেগম প্রমূখ।

About the author

SOFT PRO IT