অন্যান্য নারী প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিয়ের দাবিতে নারায়ণগঞ্জের কলেজ ছাত্রীর অনশণ

বিয়ের দাবিতে নারায়নগঞ্জের কলেজ ছাত্রীর অনশণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  কুমিল্লার লাকসাম উপজেলার চানঁগাও গ্রামে বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক মামুন (২৬) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (২০)। ১লা ডিসেম্বর রবিবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের উত্তর চাঁনগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার কদম রসুল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী শাহিনুর আক্তার দুই বছর যাবত সামাজিক যোগাযোগের মাধ্যমে লাকসাম উপজেলা চাঁনগাঁও গ্রামে মানু মিয়া ছেলে প্রবাসী মামুন (সুজন) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের দাবিতে প্রেমিকা শাহিনুর আক্তার রবিবার সকালে প্রেমিকের বাড়ীতে অবস্থান করেন। এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে অবস্থান করা ওই মেয়েটির ভিডিও ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। এ সময় প্রেমিক মামুনের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। ওই তরুনী বিয়ের দাবীতে অনশন করছে। এর আগেও ছেলের আমন্ত্রনে মেয়ের পরিবারের লোকজনসহ ছেলের বাড়ীতে গিয়ে উঠে । সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিলে পরিবারের লোকজন বাড়ী ফিরে যায়। রবিবার সকাল থেকে মামুনের পরিবারের লোকজন বাড়ীতে থেকে প্রেমিকাকে অস্বীকার করতে শুরু করে। বিকালে গণমাধ্যমের লোকজনের উপস্থিতি টের পেয়ে ছেলের পরিবারে লোকজন পালিয়ে যায়।

প্রেমিকা বলেন, দুই বছর আগে থেকেই সহপাঠী মামুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক ভাবে আমার বিয়ের প্রস্তাব দেয়া হলেও মামুন কৌসুলে তা এড়িয়ে যায়। প্রথম দিকে ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিল। গত কয়েক মাস আগে আমার সঙ্গে মামুন যোগাযোগ বন্ধ করে দেয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি, মামুন তাদের এলাকায় অবস্থান করছে। আমার দাবি, মামুনসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে এমনকি মামুনের সাথে বিয়ে না হলে আমি এখানে আত্মহত্যা করব।

কান্দিরপাড় ইউনিয়নের ওয়ার্ড সদস্য আবদুর রব বলেন, স্থানীয় লোকজনের মুখে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে আমিও যাচ্ছি।

এ ব্যাপারে লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : আজকের কুমিল্লা

About the author

SOFT PRO IT