রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে উচ্ছেদ অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এশিয়ার হাইওয়ে সড়কের উভয় পাশে জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। সড়ক ও জনপদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পূর্বপাড়  থেকে কেন্দুয়াপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়কের উভয় দিকে কমপক্ষে ২ শতাধিক বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে  দখলমুক্ত করা হয়।

সড়ক ও জনপদ বিভাগ নারায়ণগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শামীম জানান, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করনের লক্ষ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশায় সড়কের উভয় পাশে ১০ মিটারে মধ্যে কর্তৃপক্ষে অনুমতি ছাড়া কেউ কোন হাটবাজার ও বাণিজ্যিক স্থাপনা নির্মান করতে পারবেনা। এছাড়া এশিয়ান হাইওয়ে(বাইপাস) সড়ক ৬ লেনে উন্নতি করার লক্ষ্যে সড়কের উভয় পাশে দখলকৃত জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযানের ১৫ দিন আগে দখলদারদের বরাবর সওজের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এ উচ্ছেদ  অভিযান চলমান থাকবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকতা মো. আব্দুল মান্নান, ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলামসহ বিপুল সংখ্য পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎতের কর্মকর্তা কর্মচারীরা।

About the author

SOFT PRO IT