নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সম্মাননা ক্রেস্ট পেলেন নাসিক কাউন্সিলর সজল

সম্মাননা ক্রেস্ট পেলেন নাসিক কাউন্সিলর সজল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোট থেকে সম্মাননা ক্রেস্ট পেলেন নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল। শনিবার (৩০ নভেম্বর) বিকালে সংগঠনটির নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। শহরের জেলা গণগন্থাগার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ এর পরিচালক কবির হোসেন।

প্রসঙ্গত, কাউন্সিলর নাজমুল আলম সজল বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন এর সভাপতি। অন্যদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে সাধারণ মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন।

এছাড়াও  উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মো. শাহজাহান, সাধারন সম্পাদক মাসুদ রানা মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মান্নান সাগর, সম্মানিত কার্যনির্বাহী সদস্য ফয়েজ উদ্দিন আহমদ লাভলু প্রমূখ ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 November 2019

সম্মাননা ক্রেস্ট পেলেন নাসিক কাউন্সিলর সজল

www.narayanganjbarta24.com