রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ¦ সালাউদ্দিন ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  তোফায়েল আহম্মেদ আলমাছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, মৎস কর্মকর্তা ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, সহকারী উপজেলা মাধ্যমিক অফিসার মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান হোসেন সহ আরো অনেকে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 November 2019

রূপগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

www.narayanganjbarta24.com