নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সম্মাননা ক্রেস্ট পেলেন বিকেএমইএর পরিচালক কবির হোসেন

সম্মাননা ক্রেস্ট পেলেন বিকেএমইএ’র পরিচালক কবির হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোট থেকে সম্মাননা ক্রেস্ট পেলেন বিকেএমইএ এর পরিচালক কবির হোসেন। শনিবার (৩০ নভেম্বর) বিকালে সংগঠনটির নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। শহরের জেলা গণগন্থাগার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বাংলাদেশে হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও ১৬নং ওয়ার্র্ড কাউন্সিলর নাজমুল আলম সজল। এছাড়াও  উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মো. শাহ জাহান, সাধারন সম্পাদক মাসুদ রানা মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মান্নান সাগর, সম্মানিত কার্যনির্বাহী সদস্য ফয়েজ উদ্দিন আহমদ লাভলু প্রমূখ।

প্রসঙ্গত, মো. কবির হোসেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি (জেনারেল) এবং সৃষ্টি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সহ সামাজ সেবামূলক বিভিন্ন কমংকান্ডে নিয়োজিত রয়েছেন।

About the author

SOFT PRO IT