রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৫

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে হাবিব, আব্দুল আওয়ালের ছেলে জিলানী, রবি হাওলাদরের ছেলে মনির হোসেন, ইসমাইল মৃধার ছেলে ইব্রাহিম খলিল, জামাল ব্যাপারীর ছেলে ওলিউল্লাহ, হোসেন ব্যাপারীর ছেলে মোয়াজ্জেম হোসেন, নুজু ব্যাপারীর ছেলে আলমগীর, জব্বারেরস ছেলে জাহাঙ্গীর, আক্কেল আলীর ছেলে বাদশা পাইক, আবু সালেকের ছেলে সোহেল, আজিজ মৃধার ছেলে বাদল মৃধা, শ^পন মিয়ার ছেলে মঙ্গল হোসেন, খোরশেদ আলমের ছেলে রুবেল, মমিন শিকদারের স্ত্রী হাসিনা বেগম, হাবিব মিয়ার স্ত্রী রহিমা।

জেলা গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার কয়েকটি ওয়ার্ডে বিশেষ অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ বিশেষ অভিযানে ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 November 2019

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১৫

www.narayanganjbarta24.com