সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে যৌতুক মামলায় স্বামীর দুই বছরের জেল

জেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী আবুল কালামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আবুল কালাম সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি বাংলাবাজার এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন।

আদালতের সহকারী মো. জাকির হোসাইন জানান, ২০০৬ সালের ৩০ জুন সোনারগাঁ উপজেলার আনন্দবাজার রায়পুর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে সোনিয়া আক্তারকে বিয়ে করেন কালাম। এরপর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করেন তিনি। এ ঘটনায় কালামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সোনিয়ার বাবা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 November 2019

সোনারগাঁয়ে যৌতুক মামলায় স্বামীর দুই বছরের জেল

www.narayanganjbarta24.com