রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তারাবো পৌরসভার স্মার্ট বিতরণ

রূপগঞ্জে তারাবো পৌরসভার স্মার্ট বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট ) বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার রূপসী এলাকার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরসহ আরো অনেকে।

স্মার্ট কার্ড অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, তারাবো পৌরসভার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম ২৬ নভেম্বর থেকে শুরু করে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ স্মার্ট কার্ডে নাগরিকরা ২১ ধরণের সুবিধা পাবে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্রে একজন নাগরিকের জীবনের সব বৃত্তান্ত দেয়া আছে। এতে একজন নাগরিকের প্রকৃত পরিচয় পাওয়া যাবে। এ জাতীয় পরিচয়পত্র যাতে কেবল ভোটারের জন্য নয়, বহুবিধ ব্যবহার যেন হয়, সে সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। নাগরিক হিসাবে সঠিক সেবাটা ঠিকমতো নেওয়ার জন্য এই পরিচয়পত্র।

About the author

SOFT PRO IT