সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার-৪

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঝোপঝাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ছোড়া, দুটি রামদা, চাপাতি লোহার রড উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাকৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার গ্রামের মৃত বাইজুল মিয়ার ছেলে মো. শাওন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাগ গ্রামের কামাল হোসেনের ছেলে বাবু, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নিজাম বেপারীর ছেলে রনি ও বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, চুরি, ছিনতাই ঠেকাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে যানবাহনে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পাই।

খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫-৭ জন ডাকাত পালিয়ে যায়। অভিযানকালে একটি ছোড়া, দুটি রামদা, চাপাতি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) কুদ্দুস ফকির বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 November 2019

সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার-৪

www.narayanganjbarta24.com