নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার-৩

না.গঞ্জে জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে তিন লাখ ৮০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণের গহনা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম।

তিনি জানান, মনোয়ারা বেগম নামে এক নারীর কাছ থেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা বলে এবং প্রতারণার মাধ্যমে চলতি বছরের ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত বিকাশে তিন লাখ ৮০ হাজার টাকা আদায় করে তিন ব্যক্তি। এছাড়া তার কাছ থেকে ২০ ভরি স্বর্ণও নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের গাইবান্ধা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলেন, গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকার হজরত আলীর ছেলে মুন্নাফ (৩৬), রামনাথপুরের জহিরুল ইসলামের ছেলে তৌহিদ (২৩) ও বোয়ালিয়া প্রধানপাড় এলাকার ধীরেন্দ্র নাথ মহত্তের ছেলে শিবু চন্দ্র মহত্ত (৩৫)। এদের মধ্যে শিবু চন্দ্রের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 November 2019

না.গঞ্জে জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার-৩

www.narayanganjbarta24.com