খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে আন্তর্জাতিক দাবায় আবু হানিফ চ্যাম্পিয়ন

না.গঞ্জে আন্তর্জাতিক দাবায় আবু হানিফ চ্যাম্পিয়ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ৪.৫ পয়েন্ট পেয়ে মো. আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ৪ পয়েন্ট সংগ্রহ করে চার জন টাইব্র্রেকিং পদ্ধতিতে যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার মো. মনির হোসেন রানারআপ, মো. মনির হোসেন খান তৃতীয়, সৈয়দ মনিরুল হক চতুর্থ এবং আমির সোহেল পঞ্চম স্থান লাভ করেন।

নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামের সামসুজ্জোহা সম্মেলন কক্ষে খেলা  খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।

পুরস্কার বিতরণ শেষে নারায়ণগঞ্জ চেস একাডেমির পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ জেড এম ইসমাইল বাবুলকে সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ চেস একাডেমির পৃষ্ঠপোষতায় দুইদিনব্যাপী  ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২ জন ভারতীয় দাবাড়ুসহ ৩৪ জন প্র্রতিদ্বন্দ্বিতা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 November 2019

না.গঞ্জে আন্তর্জাতিক দাবায় আবু হানিফ চ্যাম্পিয়ন

www.narayanganjbarta24.com