রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষনের ঘটনায় মামলা

রূপগঞ্জ থানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে ওই ধর্ষিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ধর্ষকের নাম শ্রী স্বপন বিশ্বাস (২৬)। বাবার নাম মৃত জতীষ বিশ্বাস। বাড়ি বাগেরহাট জেলার মংলা থানার কাইনমারি এলাকায়।

ধর্ষিতার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ওই নারী শ্রমিক রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় বসবাস করে বি-ব্রাদার্স গ্রুপ গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। শ্রী স্বপন বিশ্বাস প্রায় সময়ই নারী শ্রমিককে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত ৭ নভেম্বর মধ্য রাতে মৈকুলী বসবাসরত ঘরে প্রবেশ করে জোরপুর্বক গার্মেন্টসের ওই নারী শ্রমিককে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শ্রী স্বপন বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 November 2019

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষনের ঘটনায় মামলা

www.narayanganjbarta24.com