সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহাজ নির্মাণ ম্যানেজারের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাজ নির্মাণ কাজের ম্যানেজারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার বৈদ্যের বাজারের আল মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স নামের একটি জাহাজ ও বাল্কহেড নির্মাণ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. বুলবুল খান। সে সাফা এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেড নির্মাণ কাজের ম্যানেজারের দায়িত্ব পালন করে মেরিন শিপ বিল্ডার্স শিপইয়ার্ডে এ বিভিন্ন জাহাজ ও বল্কহেড নির্মাণ কাজে তদারকি করেন।

নিহত বুলবুল সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউপির সনমান্দি গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। তার দুটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে সনমান্দি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাফা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা জানান, বৃহস্পতিবার বাল্কহেড নির্মাণ কাজের পরিচালনার জন্য বুলবুল খান বৈদ্যেরবাজারে উপস্থিত হন। বিদ্যুৎ লাইন সংযোগ না থাকার কারণে কাজে ব্যাঘাত হয়। বুলবুল ইউরো মেরিন শিপ বিল্ডার্সের লাইনম্যানকে এ ব্যাপারে জানান।

লাইনম্যান বুলবুলের কাছ থেকে লাইন ঠিক করার জন্য ১ হাজার টাকা দাবি করেন। বুলবুল লাইনম্যানকে টাকা না দিয়ে মেইন লাইন বন্ধ করতে বলে তার নির্মাণাধীন বাল্কহেডের সামনে চলে যায়। সেখানে যাওয়ার পরপরই  ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বুলবুল মাটিতে পড়ে যায়। পরে এলাকার লোকজন বুলবুলকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বৈদ্যেরবাজার এলাকাবাসী জানান, বাল্কহেড ও জাহাজ নির্মাণ করার জন্য যে নিরাপত্তা, সঠিক বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশস্ত জায়গা থাকার কথা তা নেই। অনেকগুলো জাহাজ ও বাল্কহেড একত্রে নির্মাণের ফলে যত্রতত্র বৈদ্যুতিক তার মাটিতে পড়ে আছে এবং বৈদ্যুতিক তারগুলো বিভিন্ন জাহাজের সঙ্গে লেগে আছে। এতে করে যে কোনো কারণে তারগুলো লিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 November 2019

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহাজ নির্মাণ ম্যানেজারের মৃত্যু

www.narayanganjbarta24.com