বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ২৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে মাসিক ভাতার বই বিতরণ

নাসিক ২৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে মাসিক ভাতার বই বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নাসিক ২৭নং ওয়ার্ডের অসহায় ও দু:স্থ ৮৮ জনকে বয়স্ক ভাতা ও ৪২ জন প্রতিবন্ধীকে মাসিক ভাতার বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কুড়িপাড়াস্থ অত্র ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের কার্যালয় সংলগ্ন এ বই বিতরণের কর্মসূচি সম্পন্ন হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মোক্তার হোসেন এক বক্তৃতায় বলেন, নাসিক মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কাউন্সিলর কামরুজ্জামান বাবুল ও হোসনেয়ারা এর অক্লান্ত পরিশ্রমের ফলে আপনারা একটি ওয়ার্ডে এতগুলো মানুষ একসাথে ভাতার বই পেলেন। যাদের শ্রমের মাধ্যমে আপনারা এ সুবিধা পেলেন তাদের পাশে থাকবেন ও তাদের জন্য দোয়া করবেন।

অত্র ওয়ার্ডের সকল সমস্যার সমাধানে তাদেরকে সহায়তা করবেন। ক্যান্সার, জন্মগত প্যারালাইসড রোগীদের ৫০ হাজার টাকার চিকিৎসা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধীদের উপবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা, বেদে ও হরিজন সম্প্রদায়কে উপবৃত্তি, এতিমখানার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ক্ষুদ্র ঋণ সহ নানান কার্যক্রম আমরা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে করে থাকি। সরকার দেশের কল্যাণে ব্যাপকভাবে কাজ করছে। সরকার যাতে আরও বিভিন্নভাবে অসহায়, দুঃস্থ, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে পারে সেই প্রত্যাশা জানাচ্ছি।

কর্মসূচির সভাপতির বক্তৃতায় কাউন্সিলর কামরুজ্জামান বাবুল বলেন, আপনারা কাউন্সিলর নির্বাচিত করে আমাকে পবিত্র দায়িত্ব দিয়েছেন। সেথেকেই অত্র ওয়ার্ডের রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট এর উন্নয়ন, ওয়ার্ডকে মাদকমুক্তকরণ সহ আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনারা এ ভাতা পেয়ে নিজেরা উপকৃত হলে এবং এটার সঠিক ব্যবহার করলেই সরকার ও আমাদের স্বার্থকতা। ভাতার বইগুলো যতেœ রাখবেন এবং যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আমরা সদা আপনাদের সহায়তা করতে প্রস্তুত আছি।

২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ২৫, ২৬, ২৭নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনেয়ারা বেগম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তাছাড়া এসময় ইউনিয়ন সমাজকর্মী তপন কৃষ্ণ দাস, সারোয়ার সুলতানা, শাহানাজ বেগম, সাদেকা বেগম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব আনিসুর রহমান, ২৫, ২৬, ২৭নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সচিব মনি রানী দাস, গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্য থেকে সালাউদ্দিন, খাঁজা মিয়া ও আ. কাদির উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 November 2019

নাসিক ২৭নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে মাসিক ভাতার বই বিতরণ

www.narayanganjbarta24.com