নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবা‌দিক নয়‌নের প‌রিবারের পাশে দাড়ালেন ইউএনও না‌হিদা বা‌রিক

সাংবা‌দিক নয়‌নের প‌রিবারের পাশে দাড়ালেন ইউএনও না‌হিদা বা‌রিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংবা‌দিক মে‌হেদী হাসান নয়‌নের প‌রিবারের সাংবা‌দিক নয়‌নের প‌রিবারের পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা র্নিবাহী কর্মকর্তা ( ইউএনও ) না‌হিদা বা‌রিক। র‌বিবার রা‌ত ৮ টায় নয়‌নের প‌রিবা‌রের খোঁজ খবর নি‌তে বাস ভব‌নে ছু‌টে আ‌সেন।

এসময় সাংবাদিক নয়‌নের স্ত্রী‌ কে নগদ ১০ হাজার টাকা অনদান প্রদান ক‌রেন। এছাড়াও ছোট সন্তান‌টির ভাবিষ্য‌তের কথা বিবেচনা ক‌রে নয়‌নের পরিবারের জন্য সা‌র্বিক সহ‌যোগীতা করার আশ্বাস দেন তি‌নি। ওইসময় নয়নের একমাত্র ছোট বোন সহ স্বজনরা উপস্থিত ছিলেন।

আজ রবিবার (১৭ নভেম্বর) দুপু‌রে ইহকাল ত্যাগ ক‌রেন মে‌হেদী হাসান নয়ন। এরআ‌গে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসাধীন ছি‌লেন। বাদ এশা দেওভোগ পাক্কা রোড স্কুল মাঠে নয়‌নের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, মরহুম মে‌হেদী হাসান নয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং টাইমস্ নারায়ণগঞ্জের সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌‌রেছি‌লেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 November 2019

সাংবা‌দিক নয়‌নের প‌রিবারের পাশে দাড়ালেন ইউএনও না‌হিদা বা‌রিক

www.narayanganjbarta24.com