বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-৫

রূপগঞ্জে নৌকার গণসংযোগে ককটেল বিষ্ফোরণ-গুলিবর্ষণ, আহত ১০
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা ৫টি বসত ঘর ভাংচুর চালিয়ে নগদ ৫লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। শনিবার বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ আলীসারদী এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত ৫ জনের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলো তাজুন বেগম (৬৫) আবু মিয়া (৪২) কামাল হোসেন (৪০)। আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ সৈয়দ মিজানুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে সন্ত্রাসী এসাক, রাজ্জাক ও জুয়েলসহ ১৩ জনের নাম উল্লেখ্য করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪(১১)১৯ ধারা- ১৪৩/ ৪৪৮/  ৪২৭/ ৩৭৯/ ৩৫৪/ ৫০৫ পেনাল কোড।

জানা গেছে, বন্দর থানার দক্ষিন  ঘারমোড়া এলাকার এসাক মিয়ার ছেলে আরাফাতের সাথে একই থানার আলীসারদী এলাকার কামাল মিয়ার ছেলে তানজিলের সাথে পূর্ব শত্রুতা নিয়ে বিরোধ চলছে।  গত শুক্রবার সন্ধ্যায় উভয় কলাগাছিয়া মেলায় আসলে পূর্ব শত্রুতা নিয়ে তাদের দুই জনের মধ্যে আবারও কথা কাটি হয়। এর জের ধরে আরাফাত ও তার সন্ত্রাসী পিতা এসাক, সুদখোর রাজ্জাক, দক্ষিন ঘারমোড়া এলাকার ডেঙ্গুর আলী মিয়ার ছেলে আদম বেপারী জুয়েল ও তার ভাই মাসুদ, রিফাত, আশিক, ইয়াছিন, নাজমুল ও রবিন, শাকিল ও নিলয়সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কামাল হোসেন মিয়ার বাড়ি, আবু মিয়া বাড়ি, নজু মিয়া বাড়ি, খোকন মিয়ার বাড়ি ও জসিম মিয়ার বাড়িতে আর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা ও স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে ।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করা হলে এ রির্পোট লেখা পর্যন্ত এ মামলা কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

About the author

SOFT PRO IT