বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শুধু শিক্ষিত হলেই চলবে না ভালো মানুষও হতে হবে : খান মাসুদ

শুধু শিক্ষিত হলেই চলবে না ভালো মানুষও হতে হবে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে হোসাইনিয়া রজবিয়্যাহ সুন্নিয়া মাদ্রাসার ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় নাসিক ২২ নং ওয়ার্ড লেজারার্স এলাকাস্থ মাদ্রাসার অস্থায়ী ভবনে এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। অত্র মাদ্রাসার শিক্ষক হোসাইন মো: আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার আব্দুল হালিম।

এ সময় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কোমলমতি শিক্ষার্থীদের উদ্যেশ্যে খান মাসুদ বলেন, দেশ ও সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই বার্তাটি তোমাদের কাজে কর্মে মানুষকে তা বুঝাতে হবে। তোমরা আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যানে কাজ করবে এই প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, শুধু শিক্ষিত হলেই চলবে না ভালো মানুষও হতে হবে। তোমরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে বড় আলেম হয়ে দেশের বিভিন্ন যায়গায় গিয়ে এই মাদ্রাসার সুনাম বয়ে আনবে। মাদ্রাসার শিক্ষদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর এই বাচ্চাদের এমনভাবে শিক্ষা দিবেন যাতে ওরা আদর্শবান হয়।

মুফতী জাকারিয়া তাহেরির পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো: হোসেন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মোঃ আব্দুর রহিম, হাফেজ হাবিবুর রহমান, মোঃ আলমগীর ও শিক্ষিকা নাসিমা বেগম হিলফুল ফুযুল সংগঠনের সহ-সভাপতি মো: মাহাতাব হোসেনসহ অভিভাবকবৃন্দ। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন, লেজারার্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাফেজ মুফতী সোলাইমান আল-কাদেরি।

About the author

SOFT PRO IT