রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে একতা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও র‌্যালি

রূপগঞ্জে একতা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও র‌্যালি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে একতা ব্লাড ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা, স্বেচ্ছাসেবী মিলন মেলা ও র‌্যালি। ১৬ নভেম্বর শনিবার বিকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের গাজী অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি লায়ন  মীর আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) তারিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, ইন্সপেক্টর রফিকুল হক, বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, একতা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সোহেল, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, একতা ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা সাংবাদিক এস এম রোবেল মাহমুদ, আরিফুল ইসলাম সুমন, শিশির আহম্মেদ, জামান মিয়াসহ ফাউন্ডেশন এর ৩ হাজার সদস্য উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 November 2019

রূপগঞ্জে একতা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও র‌্যালি

www.narayanganjbarta24.com